নওশিন মেসেঞ্জারে অশ্লীল ছবি আদান প্রদান করতো: মিলা
সিটি নিউজ ডেস্ক : আমার সঙ্গে তখনও ডিভোর্স হয়নি। কিন্তু তখনই আমার সহকর্মী হিল্লোল ভাইয়ের স্ত্রী নওশিনের সম্পর্ক ছিলো। তারা ফেসবুক মেজেঞ্জারে অশ্লীল ছবি আদান প্রদান করতো।
বুধবার ২৪ এপ্রিলে বিকেলে এক সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন কণ্ঠশিল্পী মিলা।
মিলা আরো বলেন, আমি বিষয়টি জানার পর নওশিনকে কল দেই। তখন সে বলে, একজন পাইলটের সাথে পরিচয় থাকতেই পারে। তখন তাকে আমি ধমকের সুরে বলি তুমি কি পাইলট যে পাইলটের সাথে সম্পর্ক থাকবে? আর নরমাল সম্পর্ক থাকলে কিভাবে মেসেঞ্জারে খোলামেলা ছবি পাঠাও?
এদিকে, মিলা তার সংসার ভাঙ্গার জন্য নওশিনের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ইটিভির তাসনুভা নামে একজন নারী কর্মকর্তাকেও দায়ী করেন।এসময় মিলা এই দুইজন ছাড়াও অন্যান্যা নারীদের সাথেও শারীরিক সম্পর্ক ছিলো বলেও দাবি করেন।
মিলা বলেন, আমার সঙ্গে দীর্ঘ ১২ বছর সম্পর্কের পর জানতে পারি অনেক নারীর সাথে তার শারীরিক সম্পর্ক ছিলো। বিষয়টি আমি জানার পর আমার কাছে সে ক্ষমা চায়। আমি প্রথমবার ক্ষমা করে দিই। কিন্তু সে আমার সাথে প্রতিনিয়ত এমন চিট করেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ মে বিয়ে করেছিলেন মিলা ইসলাম ও পারভেজ সানজারি। তার স্বামী সানজারি পেশায় বৈমানিক। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।
