চন্দনাইশে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আ.লীগ নেতাদের মতবিনিময়

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::সম্প্রতি চন্দনাইশে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে গুলি করে গরু চুরি, ধানি জমির টপসয়েল কেটে সাবাড় করা ও পাহাড় প্রভাবশালীদের নামে নামজারী করার প্রতিবাদে থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকারের সাথে মতবিনিময় করেছেন আ’লীগ নেতৃবৃন্দ।

শনিবার (৪ মার্চ) রাতে উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতা-কর্মী থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকারের কার্যালয়ে মতবিনিময় করেন।

এ সময় তারা গরীব, নিরীহ, কৃষকদের গুলি করে গরু চুরি প্রতিরোধ, প্রকাশ্য দিবালোকে বেআইনীভাবে ধানি জমি থেকে টপসয়েল কেটে নিয়ে দেশের সম্পদ নষ্ট করা। পাশাপাশি পাহাড়ের বিশাল অংশ প্রভাবশালী মহল সহকারী কমিশনার (ভূমি) কে বসে নিয়ে নিজেদের নামে নামজারী করার ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, আজ ৫ মার্চ থেকে রাত ৮ টার পর কোন পিকআপ রাস্তায় বের হতে পারবে না, ১২ টার পর কোন লোক রাস্তাঘাটে অপ্রয়োজনে চলাফেরা করতে পারবে না। এদেরকে পাওয়া গেলে আটক করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি পিকআপ তিনি আটক করে রেখেছেন বলেও জানান। সে সাথে জনগণকে সচেতনতার জন্য মাইকিং করে পুলিশের নাম্বার জানানো ও লিফলেট বিলি করা হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.