ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে চলেছে বাংলাদেশ- এমপি নজরুল
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু দিয়েছেন দেশ আর শেখ হাসিনা করে যাচ্ছে উন্নয়ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসীম সাহসী নেতৃত্ব বিশ্বকে অবাক করেছিল। বঙ্গবন্ধুর যোগ্য ও সাহসী নেতৃত্বের কারণেই বাঙালির পরাধিনতার শেকল ভাঙ্গা সম্ভব হয়েছে। যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পিতার পথ ধরেই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বদলে যাচ্ছে বাংলাদেশের দৃশ্যপট। দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।
শনিবার(১৯ আগস্ট) সন্ধ্যায় বরকল ইউনিয়ন আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা পাঠানদন্ডী আল-আমিন শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী খোকন ও সাখাওয়াত হোসেন শিবলু, আ’লীগ নেতা জাকের হোসেন কমরু, ফেরদৌসুল ইসলাম খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, আ’লীগ নেতা শওকত হোসেন ফিরোজ, বেলাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, ফরিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সেলিম উদ্দিন চৌধুরী, নিবু বড়ুয়া, আবু তাহের, ইউপি সদস্য যথাক্রমে আহমদ হোসেন, নাসিম উদ্দিন, যুবলীগ নেতা লায়ন আবু তাহের, ইয়াসিন আরাফাত চৌধুরী, আনছারুল হক, আরফাতুর রহমান রাশেদ, কামাল উদ্দিন হেলাল, লোকমান হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন ভুইয়া, মাঈনুদ্দীন চৌধুরী, মাহবুবুল আলম, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ ওসমান নেছার, কায়ছার সিকদার, পুলক ভট্টাচার্য্য, আহমদ হোসেন খান, বেলাল হোসেন মিন্টু, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী শাহেদ, আনিসুল হক মিঠু, শয়ন শীল, জাহেদ, রিদুয়ান, আনোয়ার, মিজান, সাদ্দাম, ইলিয়াছ, হামিদ প্রমুখ।
