মানবদেহ থেকে ইয়াবা উদ্ধার : আটক ৩

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় একটি যাত্রীবাহী লেগুনাতে তল্লাসী চালিয়ে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ। বার আউলিয়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মো. কায়ুম আলী সরদার নের্তৃত্বে পুলিশ বার আউলিয়া হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী একটি যাত্রীবাহী লেগুনায় (হিউমেন হলার) (চট্ট মোট্টো চ-১১-৩৪৬০) তল্লাশি চালিয়ে তিন মাদক পাচারকারীর পায়ু পথে বিশেষ ভাবে রাখা ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানান মো. কায়ুম আলী সরদার । আটককৃত মাদক পাচারকারীরা হলেন মো. রাসেল (২২), পিতা-মৃত আবদুল গফুর সাং-বালুখালী, ২নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার ,আব্দুল মাজেদ (৩৫), পিতা- কবির আহম্মদ, সাং-গিলাতলী ৫নং ওয়ার্ড ,থানা-ওখিয়া, জেলা- কক্সবাজার, সাইফুল করিম পিতা- মৃত-আবুল কালাম সাং-মুছুনী, থানা-টেকনাফ, জেলা কক্সবাজার । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.