রোহিঙ্গা হত্যা গণহত্যার শামিল- মানবাধিকার কমিশন চেয়ারম্যান

0

শহিদুল ইসলাম, উখিয়া::গণহত্যা চালানোর দায়ে মিয়ানমার সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রোববার (১০ সেপ্টেম্বর)  সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মিয়ানমার যেটি করছে, সেটি গণহত্যার শামিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যা ঘটেছিল, মিয়ানমারের আরাকানে অনুরূপ ঘটনাই ঘটেছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে আমরা এ তথ্যই পেয়েছি।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ওপারে নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়াটাই রোহিঙ্গা সমস্যার মূল সমাধান নয়। পরিস্থিতি শান্ত হলেই তাদের পুনরায় নিজ দেশে ফিরে যেতে হবে। প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিযাজুল হকের আসার কথা থাকলেও তিনি এক ঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.